মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা পিকআপ-ভ্যান ও ডেলিভারি-ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-৩৪৫৫) এর ফুলবাড়ী উপজেলা শাখা-১ এর শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুর ২.৩০ মিনিটে ফুলবাড়ী ঢাকা মোড় দুলাল মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান উদ্বোধন করেন। জেলা কমিটির সভাপতি মোঃ শাকিল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন-১১৬৭ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোন্নাফ মুকুল। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য মোঃ মর্তুজা হক শাহু অষ্টিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও চালকল মালিক সমিতির নেতা মোঃ দুলাল হোসেন।সভায় সভাপতিত্ব করেন নবগঠিত ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (লিটন) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান (বাবু)।
নবগঠিত ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি:
মোঃ দেলোয়ার হোসেন (লিটন) – সভাপতি
.মোঃ ময়ছার আলী – সহ-সভাপতি. মোঃ নুরুজ্জামান (বাবু) – সাধারণ সম্পাদক. মোঃ সবুজ – সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম – সাংগঠনিক সম্পাদক মোঃ তন্ময় – অর্থ সম্পাদক মোঃ আজাদ – দপ্তর সম্পাদক. মোঃ শফিকুল ইসলাম – সড়ক সম্পাদক. মোঃ রকুনুজ্জামান (লালবাবু) – প্রচার সম্পাদক
. মোঃ শফিউল ইসলাম – ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক, মোঃ সুমন সরকার – সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আশরাফুল হক – কার্যনির্বাহী সদস্য-১. মোঃ রিপন – কার্যনির্বাহী সদস্য-২
বক্তারা বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ ও যেকোনো হয়রানি প্রতিরোধে এই কমিটি কাজ করবে।
The post ফুলবাড়ীতে পিকআপ-ভ্যান শ্রমিক ইউনিয়ন শাখা-১ এর উদ্বোধন appeared first on sokalerkhobor24.com.
