রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির পঞ্চম সভা গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক পিএইচডি এবং কে. এম. জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
