প্রকাশিত: ১১:০৬, ২১ অক্টোবর ২০২৬ আপডেট: ১১:০৯, ২১ অক্টোবর ২০২৬
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য আজ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাসের ফেসবুক পেইজে দেওয়া পোস্টের স্ক্রিনশট
এলাকাগুলো হলো- বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল ও শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
