মোঃ জাহাঙ্গীর আলম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ হাসানের সঙ্গে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলা হলরুমে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসানের সঙ্গে পরিচিত হন এবং ফুলবাড়ী উপজেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব উঠে আসে। সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

