দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। এবার ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে। সেখানে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।
আজ সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হচ্ছে বলেও জানিয়েছে সংগঠনটি।
এর আগে সর্বশেষ গতকাল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়। সেদিন ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দামের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রৌপ্যের দাম। ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
