আজ ১৩ অক্টোবর। ১৯৭২ সালের আজকের দিনে উরুগুয়ের একটি উড়োজাহাজ আন্দিজ পর্বতমালায় বিধ্বস্ত হয়। উড়োজাহাজে থাকা ৪৫ জনের মধ্যে ৩৩ জন দুর্ঘটনার আঘাত থেকে বেঁচে গেলেও পরবর্তী দুই মাসে আরো ১৭ জন মারা যান। শেষ পর্যন্ত ১৬ জনকে ২২ ও ২৩ ডিসেম্বর উদ্ধার করা হয়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৩৯৯: ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরির অভিষেক হয়।
১৭৯২: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৮৬০: বেলুন থেকে বস্টন শহরের তোলা একটি ছবিই এখন পর্যন্ত টিকে থাকা বিশ্বের প্রাচীনতম আকাশ থেকে তোলা আলোকচিত্র বা অ্যারিয়াল ছবি।
১৮৮৪: গ্রিনিচ মান সময়কে বিশ্বের সর্বজনীন মান সময় হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
১৯২৩: তুরস্কের রাজধানী হয় আঙ্কারা।
১৯৪৩: জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতালি।
১৯৭২: আন্দিজ পর্বতমালায় উরুগুয়ের উড়োজাহাজ বিধ্বস্ত হয়।
২০১০: চিলির কোপিয়াপো খনিতে টানা ৬৯ দিন আটকে থাকার পর ৩৩ খনি শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়।
২০১৬: প্রথম গীতিকার হিসেবে মার্কিন সংগীতশিল্পী বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
জন্ম
১৮২৫: চার্লস ফ্রেডেরিক ওর্থ, ইংরেজ পোশাকশিল্পী।
১৮৭৭: থিওডোর বিলবো, মার্কিন রাজনীতিক।
১৯২৭: তুরগুত ওজাল, তুরস্কের সাবেক প্রেসিডেন্ট।
১৯৫৮: মারিয়া ক্যান্টওয়েল, মার্কিন সিনেটর।
মৃত্যু
১৯০৫: হেনরি আরভিং, নাইট উপাধি পাওয়া প্রথম অভিনেতা।
১৯৭৪: এড সুলিভান, মার্কিন টেলিভিশন উপস্থাপক।
২০০৯: আল মার্টিনো, মার্কিন সংগীতশিল্পী।
