যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে চলতি বছর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পাকিস্তানের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
তবে ২০২৭ সালে অঞ্চলটির অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে সংস্থাটি আশা করছে।
বিজ্ঞাপন
আইএমএফের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের কারণে জ্বালানি উৎপাদন, পণ্য পরিবহন, পর্যটন, বাণিজ্য ও অর্থনৈতিক আস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে চলতি বছর সংশ্লিষ্ট অঞ্চলগুলোর মোট অর্থনৈতিক উৎপাদন ১ দশমিক ৩ শতাংশ কমতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শুরুর দিকে সংঘাত কমে আসবে এবং ওই বছরজুড়ে বাণিজ্য কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হবে। এই ধারণার ভিত্তিতেই পরবর্তী বছরে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এখনো ব্যাপক অনিশ্চয়তা রয়েছে বলে সতর্ক করেছে আইএমএফ।
বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি উৎপাদন ও বাণিজ্যপথে নতুন করে বিঘ্ন সৃষ্টি হলে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এতে জ্বালানির দাম বেড়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
সংস্থাটির মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং জ্বালানি ও পণ্য পরিবহনে বিঘ্ন বাড়লে অঞ্চলটির অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
