ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. মামুন মিয়া ও শাহজালাল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সলিমগঞ্জ বাজারের একটি মিষ্টির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মিষ্টির দোকান ও প্লাস্টিকসামগ্রীর একটি গুদামের মালামাল পুড়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে তাঁকে কেউ আনুষ্ঠানিকভাবে জানাননি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
The post নবীনগরে আগুনে পুড়ল দুই দোকান, ক্ষতি ২০ লাখ টাকা appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
