মঠবাড়িয়ায় সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক সংগঠন বন্ধুতলা যুব ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুল হাই মল্লিক।
গত ৯ অক্টোবর তিনি কেএম লতীফ সুপার মার্কেটে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজ-খবর নেন। এছাড়াও সামাজিক ও মানবিক কর্মকা-, যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত হন। এ সময় তিনি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সানোয়ার রহমান রাফি, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ মেহেদী হাসানসহ নির্বাহী পরিষদের সদস্যরা। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ফাউন্ডেশনের নিবন্ধন কার্যক্রম অগ্রসর হওয়ায় নির্বাহী পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
