সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৬:০২ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথের ২৬টি পূজামণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার ৬টি ইউনিয়নের পূজামণ্ডপে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শামীম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় কাজে বর্তমানে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফরে থাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের পক্ষ থেকে তাঁর একান্ত সহকারী শামীম আহমদ চৌধুরীসহ দলীয় নেতা-কর্মীরা এ উপহার বিতরণ করেন। এর আগে শনিবার ওসমানীনগর উপজেলার সবকটি পূজামণ্ডপে একইভাবে উপহার বিতরণ করা হয়। এছাড়া দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুসেন রুহেল, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, আব্বাস আলী, মধু মিয়া, বাদশা মিয়া, মনির মিয়া ও জয়নাল আবেদীনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গুগলে আমাদের খবর পেতে
