বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে সামাজিক সুরক্ষা সেবা প্রদান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
শুক্রবার (১৬ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে বকশীগঞ্জ উপজেলা চত্তরে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়। এরপর বৃক্ষ মেলা পরিদর্শন শেষে উপজেলা অডিটোরিয়াম সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, আরও বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ – বকশীগঞ্জ সার্কেল মো: জনায়েদ আফরাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির আহবায়ক আনিছুজ্জান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজান শাওন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আশিকুর রহমান তুলন সহ প্রমুখ।
বক্তব্যে প্রধান অতিথি বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, অন্তরবর্তি সরকার এদেশের বেশি ক্ষতিগ্রস্ত করেছে। তাই বিদ্যুৎ, গ্যাস সংকট সমাধান কেটে উঠতে প্রায় এক থেকে দেড় বছর সময় লাগবে। এছাড়া বকশীগঞ্জ- দেওয়ানগঞ্জে উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫০০ টি গাছের চারা, ১৭ টি পুজামন্ডপে সরকারি তহবিল থেকে ৬০০ কেজি করে চাল, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৫২ জন অসহায় ও গরিব ব্যক্তিদের মাঝে ৩ লাখ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ৭৫ বান্ডেল ঢেউটিন ও ২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ, পৌরসভার পক্ষ থেকে ১২ টি পুজামন্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ, বকশীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭ জন ব্যবসায়ীদের মাঝে এক লাখ ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ১৪ জন শিক্ষার্থীদের মাঝে ৫৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, ৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, ২ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান, ১৯ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, আনসার ভিডিপির ১৫ জন সদস্যের মাঝে ১ টি করে ছাতা ও ১ টি করে টর্চ লাইট বিতরণ এছাড়া দুইজন ভিক্ষককে নগদ অর্থ ১০ জন ভিক্ষুকের মাঝে দুইটি করে ২০টি ছাগল বিতরণ, জি আরের ৩ লাখ ১৫ হাজার টাকা ও ৯০০ জন উপকারভোগীর মাঝে ৩০ মে. টন জিআর চাল বিতরণ এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ১২ জনের মাঝে ৬০ হাজার টাকা বিতরণ এবং ২ হাজার ৬০০ টি বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
The post বকশীগঞ্জে সামাজিক সুরক্ষা সেবা প্রদান appeared first on সকালের খবর ২৪.
