নবীনগরে অগ্নিকাণ্ডে দুটি দোকান ভষ্মিভূত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ভষ্মিভূত হয়েছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। গতকাল (১৬/১০/২৬) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুড়ে যাওয়া দোকান দুটি হল- মামুন মিয়ার ক্রোকারিজের দোকান এবং হাবিল মিয়ার মিষ্টি তৈরির কারখানা। স্থানীয়দের ধারণা- মিষ্টি তৈরির কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশের ক্রোকারিজের দোকানটিও পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়- আগুন নিয়ন্ত্রণে আনার আগ পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে পৌঁছাননি। ফলে স্থানীয়দের মধ্যেও এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডে দোকান দুটির মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিক ভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় সলিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
