উপজেলার নাজিরহাট ঝংকার থেকে মেডিকেল রাস্তার মাথা পর্যন্ত বিভিন্ন সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছ। গতকাল মঙ্গলবার দুপুরে নাজিরহাট পৌর প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভুমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক রহমত উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নাজিরহাট হাইওয়ে থানা ও ফটিকছড়ি থানা পুলিশের সদস্যবৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার কর্মী উপস্থিত ছিলেন।
বাজারের সড়ক চলাচল স্বাভাবিক রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের লক্ষ্যে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে।
The post ফটিকছড়ির নাজিরহাট বাজারে উচ্ছেদ অভিযান appeared first on Dhaka Protidin.
