লাল পেড়ে সাদা শাড়ি, হাতে চুড়ি, গলায় হালকা গয়না-সাদামাটা সাজেই যেন আলাদা সৌন্দর্য ছড়ালেন পূজা চেরী। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে তার এই সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা।
একজন মন্তব্য করেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা। ছবিতে তাকে পূজামণ্ডপের পাশাপাশি একটি পুকুরের সামনেও ক্যামেরাবন্দি হতে দেখা যায়। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে মানানসই সাজে অভিনেত্রীর উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।

ছবির ক্যাপশনে পূজা চেরী মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’
সবার মঙ্গল কামনা করে অভিনেত্রী আরও লিখেছেন, মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সবাইকে জানিয়েছেন শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।
বিজ্ঞাপন
পূজার সাজে পূজার ছবি দেখে প্রশংসায় মেতেছেন ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে।’

তবে একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।
এদিকে এবারের দুর্গাপূজার প্রথম দিন থেকেই উৎসবে মেতে উঠেছেন পূজা চেরী। বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন উৎসবের মুহূর্তগুলো। সপ্তমীতে বনানীর আলোচিত পূজামণ্ডপেও গিয়েছিলেন তিনি।

‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা গেছে তাকে। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য হয়েছিল আরও আগে।
নতুন সিনেমায় তার যুক্ত হওয়ার খবর না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন পূজা।
বিজ্ঞাপন
এমআই/এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
