সংবাদ · সাধারণ
সিরাজদিখানে চুলার আগুনে পুড়ল ৩ ঘর
২২/১০/২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের আলগাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আরিফ আনোয়ার সংবাদকে বলেন, ‘কাঠ ও টিনের তৈরি তিনটি বসতঘরে লাকড়ির চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরগুলো ও ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’তিনি আরও জানান, ফায়ার সার্ভিস খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় পাশের বসতবাড়িসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗