কুড়িগ্রামে ৫৬৬ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, এসআরবি-১৩-এর ব্রিফিং
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামের ৫৬৬টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানোর পাশাপাশি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩, রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
তিনি জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩-এর কন্ট্রোল রুম থেকে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে।
মেজর সাইফুল ইসলাম গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তা যাচাই না করে শেয়ার না করার অনুরোধ করেন তিনি। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
ব্রিফিং শেষে এসআরবি-১৩-এর সদস্যরা জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনে বের হন।
