গিলের আউট হওয়ার মুহূর্তEi Samay
Published on
:
1 min read
টেস্টে রান নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ দুই টেস্টে একটা হাফ সেঞ্চুরি ছাড়া বলার মতো কিছু করতে পারেননি, এ বার রঞ্জিতে নেমে মুখ থুবড়ে পড়লেন টিম ইন্ডিয়ার টেস্ট ও ODI অধিনায়ক শুবমান গিল। আর তিনি ব্যর্থ হতেই শুরু হয়েছে কটাক্ষ।
নিউ জ়িল্যান্ড সফরের আগে রানে ফেরার জন্য রঞ্জি ট্রফিকে বেছে নিয়েছিলেন শুবমান গিল। সেখানে তিনি ছত্তিসগড়ের বিরুদ্ধে নামেন। আর নেমে তিনি ৫ বল খেলে মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফেরেন। স্পিনার অজয় মণ্ডলের বলে ক্লিন বোল্ড হন গিল। আর তিনি যে ভাবে আউট হয়েছেন তাতে তাঁর স্পিন বল খেলতে পারার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
— Brook 💛 (@UrvilPatellf0g) October 18, 2026Shubman Gill is struggling against spin even in domestic cricket, yet people expect him to score runs in New Zealand ’s swing-friendly conditions? 🤡
Flat-pitch bully, exposed whenever conditions get tough!
The biggest flat track bully i have ever seen🤡 pic.twitter.com/kMJRyFUudu
কী ভাবে আউট হলেন গিল?
চার নম্বরে ব্যাট করতে নেমে গিল বাঁহাতি স্পিনার অজয় মণ্ডলকে খেলতে পারেননি। অজয়ের বল ফ্রন্টফুটে ডিফেন্স করতে যান এবং এতে তিনি বলের লেংথ মিস করেন। আর তাতে বলটা তাঁর ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে উইকেট ভেঙে দেয়।
গিলের এই আউট হওয়াটা মেনে নিতে পারেননি সমর্থকরা। একজন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘গিল রঞ্জি ট্রফিতে এই ধরনের ম্যাচ খেলছে। সেখানে এটা কেমন পারফরম্যান্স?’
অন্য এক সমর্থক লেখেন, ‘গিল ঘরোয়া ক্রিকেটে স্পিন খেলতে পারছে না। আর সমর্থকরা আশা করছেন নিউ জ়িল্যান্ডের স্পিন ফ্রেন্ডলি পিচে ও ভালো খেলবে? গিল পাটা পিচের রাজা, যখনই পরিস্থিতি কঠিন হবে, ও ফ্লপ করবে।’
কেউ কেউ লেখেন, ‘গিল ছোট দল বা দুর্বল প্লেয়ারদের বিরুদ্ধেই খেলতে পােরন, কঠিন প্রতিপক্ষ পড়লেই আসল রূপ বেরিয়ে আসে।’
সব মিলিয়ে গিল ব্যর্থ হওযার থেকেও বেশি নিন্দার মুখে পড়ছেন তাঁর আউট হওয়ার ধরন নিয়ে।
