নাটোরে বাস-ট্রাক সং'ঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। পুলিশ জানায়, বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচজন।
