ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধে তাকে বনানী থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে স্বর্ণ ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালে গ্রেফতার হয়েছিলেন দিলীপ কুমার আগারওয়ালা। কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পান।
সানা/আপ্র/২০/১০/২০২৬
