মাদারীপুরে মানবপাচার ও অভিবাসী চোরাচালান মামলার প্রধান আসামি মো. ইমরান খানকে (৩৫) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।
রোববার (১৮ অক্টোবর) এসআরবি-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের দারুল আমান আবাসিক এলাকার মিয়াখান রোডে লায়লা ফজল নীরের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
The post মানবপাচার মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার appeared first on Ctgtimes.com.
