তিব্বতে ভূমিকম্পে নিহত অন্তত ১৮
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ এএম
আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি: সংগৃহীত
-->চীনের তিব্বত অঞ্চলে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৮ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। এ ছাড়া এই প্রলয়ংকরী ভূমিকম্পে তিন শতাধিক ঘরবাড়ি ধসে পড়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং আঞ্চলিক রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তরপূর্বে একটি পাহাড়ি অঞ্চলে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্র অবস্থিত ছিল।
এর কয়েক সপ্তাহ আগেই নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক আকস্মিক বন্যায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই দুর্যোগের ক্ষত না কাটতেই এবার বড় ধরনের ভূমিকম্পের কবলে পড়ল তিব্বত।
আরও পড়ুন
ভূমিকম্পের পর পরই উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র ও হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ চালিয়ে যাচ্ছে। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
-->প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিতে উপকূলে ধেয়ে আসছে। বর্তমানে তাইওয়ানের দক্ষিণ-পূর্বে অবস্থানরত এ প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে চীনের উপকূলের দিকে মোড় নিতে পারে। এরপর এটি দক্ষিণ জাপানের দিকে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে ২০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিবর্তন আনতে হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের একটি বড় সামরিক মহড়ার পরিকল্পনাতেও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, ‘চাম্পি’ ইতোমধ্যে সুপার টাইফুনে পরিণত হয়েছে। চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি অন্যতম।
আরও পড়ুন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘূর্ণিঝড়টির তীব্রতা কিছুটা কমলেও এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি রয়েছে। তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটার হয়েছে। ফলে দ্বীপরাষ্ট্রটির বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়তে পারে।
সিডব্লিউএর তথ্য অনুযায়ী, বর্তমানে ‘চাম্পি’ তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে মোড় নিতে পারে। এরপর এটি দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়টির প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে। এরই মধ্যে উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এসব বার্তায় ৬ মিটারের বেশি উঁচু ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।
এ ছাড়া তাইওয়ানের রাজধানী তাইপের আশপাশের পাহাড়ি এলাকা এবং দ্বীপরাষ্ট্রটির উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় প্রায় এক মিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। এতে এসব এলাকায় ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের ঝুঁকি তৈরি হতে পারে।
এএফ/
আরও পড়ুন
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত
-->চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানতে বিস্তারিত তথ্যের অপেক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে রিখটার স্কেলে ৭ মাত্রার এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।
আরও পড়ুন
সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু অঞ্চলের একটি উচ্চভূমির কাউন্টিতে।
এটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
রয়টার্স।/এসএন/
আরও পড়ুন
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকোর স্থাপনায় হামলার দাবি হুতিদের
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
-->ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন এবং ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। তবে এসব হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ এবং ইয়ানবু সংলগ্ন ইসলামের পবিত্র নগরী মদিনার ওপর দিয়ে উড়ে যাওয়া বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আরও পড়ুন
এদিকে হুতি গোষ্ঠীর লাগাতার হামলার মধ্যে ধাহরানে অবস্থিত নিজেদের প্রধান কার্যালয় ফাঁকা করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান তেল কোম্পানি আরামকো। বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতায় পুনর্বহাল করতে তৎপর সৌদি নেতৃত্বাধীন জোট। হুতিরা বাব আল-মান্দেব প্রণালি দখলে নেয়ার পর থেকেই নতুন করে গোষ্ঠীটির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা।
ইয়াহিয়া সারি জানান, গত জুলাইয়ের মাঝামাঝিতে থেকে শুরু হওয়া সৌদি হামলায় ইয়েমেনে ৫৬২ জন নিহত ও আহত হয়েছেন। সে সময় বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি আরবের ওপর নৌ-অবরোধ জারি করেছিল হুতিরা।
এসএন/
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে সংকটের জের, বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১১২ ডলার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত
-->মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার ছাড়িয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়ে প্রায় ১০০ ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পিভিএম অয়েলের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, ‘ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে... হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরব ও তার তেল অবকাঠামোতে হুতিদের হামলা নতুন করে চিন্তার কারণ হয়েছে। এসবের ফলে মধ্যপ্রাচ্য থেকে সংঘাতের পূর্ববর্তী মাত্রার চেয়েও বেশি তেল রপ্তানির খবর পুরোপুরি ম্লান হয়ে গেছে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত এসব সংঘাত হ্রাসের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর ফলে নিকট ভবিষ্যতে তেলের দাম চড়া থাকবে।’
মরগান স্ট্যানলির বিশ্লেষকরা এক নোটে অনুমান করেছেন, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।
এসএন/
