মোজাম্মেল হক নয়ন: সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে নীলফামারীর কিশোরগঞ্জে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন, এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবু হোসেন শেখ তনা ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কাওছার হামিদ, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক নয়ন এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল ইসলামসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ফ্যামিলি কার্ড-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সরকারের নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ফ্যামিলি কার্ড-সংক্রান্ত কোনো তথ্য সঠিকভাবে যাচাই না করে সংবাদপত্র বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে তা সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে হবে।
প্রেস কনফারেন্সের আয়োজন করে উপজেলা প্রশাসন।
সানা/আপ্র/১২/১০/২০২৬