কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার পদে জনবল নিয়োগ দেবে সিটি গ্রুপ। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ
পদের নাম: কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে এমএসসি
অন্যান্য যোগ্যতা: উৎপাদনের প্রতিটি ধাপের প্রক্রিয়া পর্যবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬।
