২১ অক্টো, ২০২৬ ১০:৫৬:১০ পূর্বাহ্ণ | ক্যাটাগরি: আন্তর্জাতিক
সৌদি আরবের মদিনা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে চালানো ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার ভোরে এসব ড্রোন শনাক্ত হওয়ার পর সেগুলো সফলভাবে ধ্বংস করা হয়।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
আলাদা এক বিবৃতিতে আল-মালিকি জানান, জোটের নিরাপত্তা বাহিনী পূর্বাঞ্চলীয় আকাশসীমার দিকে ধেয়ে আসা আরও একটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
সংবাদচর্চা.কম-এ প্রকাশিত/প্রচারিত কোন কন্টেন্ট (সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও) বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
