
নিজস্ব ছবিএই সময়
Published on
:
1 min read
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার ভবানীপুরে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার লিক করে হঠাৎ আগুন ধরে যায়। দোকানে থাকা লোকজন দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানের কিছু অংশ পুড়ে যায়। দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন স্থানীয়রা। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
