ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নাঈম হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সরাইল থানায় মামলা করেছেন। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর উপজেলার বাড়িউড়া এলাকায় ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এ সময় নাঈম হোসেনসহ ছয়জনের একটি সংঘবদ্ধ চক্র সু কৌশলে তাকে অটোরিকশায় তুলে নেয় বলে অভিযোগ রয়েছে।
পরে ওই দিন রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি বিলসংলগ্ন এলাকায় তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সরাইল থানায় কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহুিরুল ইসলাম জানান, মোহাম্মদপুর থেকে নাঈম কে পুলিশ গ্রেফতার করেছেন ১৯ অক্টোবর।এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।কিশোরীর নিরাপত্তা, সুচিকিৎসা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
The post সরাইলে কিশোরী ধ’র্ষ’ণ মামলায় যুবক গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
