দুর্গাপূজায় মাছরাঙায় বিশেষ নাটক ‘রাধিকা’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর বুধবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ টিভিনাটক ‘রাধিকা’। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম।
বিনোদন ডেস্কশারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর, বুধবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ টিভিনাটক ‘রাধিকা’। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম।
নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।
গল্পে দেখা যাবে, দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি। কঠিন প্রকৃতির এই মেয়ে গ্রামে গ্রামে ঘুরে লাউ, শসা, কুমড়াসহ যখন যেটা পাওয়া যায়, তা এনে বাজারে বিক্রি করে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। সবজির দরদামের ছলে তার সঙ্গে কথা বলতে চায় অনেকে। তবে রাধিকার কঠিন মেজাজের কারণে ভয়ে দূরে সরে যায় সবাই।
রাধিকার চোখের চাহনিতে যেন এক আগুন ঝরে পড়ে। সে কাউকে বিশ্বাস করে না। প্রতিদিন বাজারে এটা-সেটা বিক্রি করে যা পায়, তা দিয়ে চাল-ডাল কিনে বাড়ি চলে যায়। ঘরে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই। বয়সের ভারে ক্লান্ত, কর্মহীন বাবার সংসার চালাতে মেয়েকেই উপার্জন করতে হয়।
রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে, কিন্তু সামনে গিয়ে রাধিকার সঙ্গে কথা বলার সাহস পায় না।
বিষয়টি খেয়াল করে রাধিকা। অন্যদের চেয়ে মাধবকে একটু আলাদা মনে হয় তার কাছে। তাই নিজে থেকেই কিছুটা প্রশ্রয় দেয় মাধবকে।
সরাসরি না বললেও মাধব তার আচার-আচরণে রাধিকাকে বুঝিয়ে দেয়, সে তাকে ভালোবাসে। একপর্যায়ে রাধিকাও মাধবের প্রতি দুর্বল হয়ে পড়ে।
দুজনের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। ঘর বাঁধার স্বপ্ন দেখে তারা। কিন্তু হঠাৎ এক ঝড় এসে সেই স্বপ্ন কেড়ে নেয়।
বাংলাদেশ জার্নাল/এনএম
