এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও সার্বিক কল্যাণে অবদান রাখার পাশাপাশি আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে উৎসাহিত করবে ব্যাংকটি।
গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ সুবিধা নিশ্চিতে এনলাইটেন্ড একাডেমির সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং এনলাইটেন্ড একাডেমির চেয়ারম্যান শারমিন সলিম তুলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায়, প্রাইম ব্যাংকের যোগ্য গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এনলাইটেন্ড একাডেমি পরিচালিত আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও সার্বিক কল্যাণে অবদান রাখার পাশাপাশি আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে উৎসাহিত করবে ব্যাংকটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এফএভিপি, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার—উইমেন ব্যাংকিং নীরা ফাতেমা আক্তার এবং এনলাইটেন্ড একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রশিক্ষক মো. ওয়ালিউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
