
ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন
ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের বার্ষিক সাধারণ সভা-২০২৬, মহানগরীর ঢুলিপাড়া ভার্চুয়াল ফান টাউনে
অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) মহানগরীর একটি হলরুমে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আক্তার হোসেন (মনু)।
সভায় প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী, জাকির হোসেন সরদার, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আলী মজুমদার ও মমিনুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কশিশন ছিলেন কুমিল্লা বোর্ডের সাবেক এ ডি জি ডক্টর মাসুদুল হক চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ডঃ আব্দুল হাকিম, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শহীদুল্লাহ,
নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
