আবুধাবি টেস্টের পঞ্চম দিনে বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। ৩ উইকেটে ১৩২ রানে দিনের শুরু করা আফগানিস্তানের বর্তমান স্কোরকার্ডের অবস্থা ৪ উইকেটে ২০৩। জয়ের জন্য টাইগারদের দরকার বাকি ৬টি উইকেট আর আফগানদের প্রয়োজন আরও ২৭৬ রান।
আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরুর পরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদি। এরপর ইকরাম আলিখিলকে নিয়ে জুটি বাঁধেন সেদিকুল্লাহ আতাল। ধীরে ধীরে ব্যক্তিগত ফিফটিও তুলে নেন এ আফগান ওপেনার। আপাতত ৬৬ রানে অপরাজিত তিনি। ব্যক্তিগত ৩৩ রানে আলিখিলকে ফেরান ইবাদত হোসেন। আতালকে সঙ্গ দিতে ক্রিজে আছেন ইসমত আলম।
