নিজস্ব প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা সহ আমজাদ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে শাহানুরুদ্দিন মাদ্রাসার পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন সড়কের একটি বটগাছের নিচে অভিযান চালিয়ে তাঁকে আটক করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মঞ্জুরুল আহাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
The post বাইশারীতে ৫,৯৫০ পিস ইয়াবাসহ আটক-১ appeared first on sokalerkhobor24.com.
