
রেলের মেগা প্রকল্পে অনিয়মের পাহাড় আল ফাত্তাহকে ঘিরে
ডেস্ক রিপোটারঃ বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। যমুনা রেলসেতু, কালুরঘাট রেল-কাম-রোড সেতু এবং সিডিআরপি (CDRP)-এর মতো গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে দরপত্র মূল্যায়ন, চুক্তি বাস্তবায়ন ও অর্থ পরিশোধে অনিয়মের পাশাপাশি রেলওয়ের সরকারি জমি দখলেরও অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে সরকারের কয়েক হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট নথি ও অডিট আপত্তিতে উঠে এসেছে। অভিযোগের তীর রেলওয়ের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের দিকে। বিশেষ করে যমুনা রেলসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমানের বিরুদ্ধে প্রায় ৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের আওতায় রয়েছে বলে জানা গেছে। যমুনা রেলসেতুতে ৩৪ অডিট আপত্তি যমুনা রেলসেতু নির্মাণ প্রকল্পে অডিট বিভাগের বিশেষ
