Book stall
পুলিশের হুমকি উপেক্ষা করেই বুক স্টল চললো বাইপাসে
-
- 21 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
বুক স্টল তুলে দেবার জন্য পুলিশের পক্ষ থেকে চাপ ছিল ব্যাপক। কখনো এসে সরাসরি হুমকি, কখনো বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া। আবার কখনো আয়োজকদের বিরুদ্ধে এফআইআর। এত বাধা এত হামলা এইসব উপেক্ষা করেই শারদীয়ার পাঁচ দিন বুক স্টল চালালেন ধাপা বাইপাস এরিয়া কমিটির কর্মীরা।
হোসেনপুরের বুক স্টল তুলে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে চাপ ছিল। কিন্তু সে চাপের কাছে মাথা নত করেননি সিপিআই(এম) কর্মীরা। জেদের সাথে তারা স্টল চালিয়ে গিয়েছেন। সিপিআই(এম) দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য অপর্ণা ব্যানার্জির কথায়, চাপ ছিল প্রশাসনের। বারবার হুমকি এসেছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু তাও আমরা পিছিয়ে আসেনি। শারদীয়ায় আমরা চালিয়ে গিয়েছি। এই লড়াই সম্ভব হয়েছে কমরেডদের একরোখা মনোভাবের জন্য।
