বিমাশিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বিমা দাবি পরিশোধের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গত সোমবার পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ফেনী জেলার বিমা গ্রাহকের বিমা দাবির ২ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও সাজ্জাদ মাহমুদ কিশোর। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকল্প ইনচার্জ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন। বিজ্ঞপ্তি।
