দেশের চলমান সব ধরনের সংকট মোকাবিলায় সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় তৃণমুল থেকে সকল হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফ্রী করেছে সরকার। তা বাস্তবায়ন হচ্ছে কি না সেটিও নজর রাখার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, সমাজের অগ্রগণ্য মানুষদের নিয়ে মানবকল্যান ও মানব সেবার লক্ষে উঠেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আন্দোলন সংগ্রামে আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি।
দেশজুড়ে যখন ফ্যাসিবাদী আক্রমণ তিব্র হয়ে উঠেছিলো। তখনও সামাজিক কাজ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব।
