নিজস্ব প্রতিবেদক · ২২ অক্টোবর, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন
সিলেটে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি। আগামীকাল শুক্রবারও সিলেটের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবপহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৫৫ শতাংশে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টিপাতের পরিমাণ ছিল শূন্য।
আগামীকাল শুক্রবার সিলেটের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে।
এদিকে আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৯ মিনিটে।
গুগলে আমাদের খবর পেতে
