২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তির নতুন নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। অনলাইনের মাধ্যমে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে অনলাইন সিস্টেমে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর বিকাল ৫টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে এই কাজ সম্পন্ন করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে অনলাইন সিস্টেমে ভর্তি আগামী ১৫ অক্টোবর বিকাল ৫টার মধ্যে আলিম শ্রেণিতে ভর্তি ওয়েবসাইট: (https://xiclassadmission.gov.bd) এর (Login) প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগইন করে মাদ্রাসা সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।