চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মরহুম শওকত আলী খন্দকার, বর্ষীয়ান রাজনীতিবিদ হাজী শওকত আলী খন্দকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ অক্টোবর ভোর ৪ টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে দর্শনা রেল ইয়ার্ড চত্বরে দর্শনা পৌর বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয় হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য শাহ মোঃ এনামুল হকের সঞ্চচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি) সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জান শরীফ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য হাজী মশিউর রহমান, নাহারুল ইসলাম মাষ্টার, ইকবাল হোসেন, নাসির উদ্দীন, রেজাউল প্রমুখ।
স্মরণ সভায় পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন।
এসময় প্রধান অতিথি বলেন, মরহুম শওকত আলী খন্দকার একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। তার সবচেয়ে বড়গুন ছিল সর্বদাই সত্য কথা বলতেন।
অনুষ্ঠানের শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
