শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে মাটির দুর্গাপ্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা।
মাটি দিয়ে প্রতিমার কাঠামো গঠন, খড়ের ওপর মাটির প্রলেপ দেওয়া এবং প্রতিমার বিভিন্ন অংশ নিপুণ হাতে ফুটিয়ে তোলার কাজ চলছে।
প্রতিমাশিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে দেবী দুর্গা ও তাঁর পরিবারের প্রতিমা। পূজার নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কারিগরদের ব্যস্ততা বাড়ছে। প্রতিটি প্রতিমায় শিল্পীরা তুলে ধরছেন তাঁদের সৃজনশীলতা, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের শিল্পচর্চা। শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। প্রতিমা তৈরির এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু কারিগরের জীবিকা ও পারিবারিক ঐতিহ্য।
মাদারগঞ্জে প্রতিমা তৈরির কাজ শেষ হলে রং, সাজসজ্জা ও অলংকরণের মাধ্যমে প্রতিমাগুলো পূজার জন্য প্রস্তুত করা হবে। উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে এখন থেকেই প্রস্তুতির আমেজ তৈরি হচ্ছে।
প্রতিমাশিল্পীদের প্রত্যাশা, সবার সহযোগিতা ও উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবে। প্রতিমার কাজের অগ্রগতি জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় বলেন মাদারগঞ্জের ২৮ টি প্রতিমার কাজ প্রায় শেষ হয়েছে।
The post মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা ঘিরে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, চলছে মৃৎশিল্পের কাজ appeared first on Dhaka Protidin.
