দিল্লি থেকে পাকড়াও ৫ বেআইনি অস্ত্র কারবারি
দিল্লি পুলিশের স্পেশাল টাস্কফোর্স রোহিনী থেকে ৫ অস্ত্র সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ৪ পিস্তল ও ৫৪টি কার্তুজ। বিস্তারিত পড়ুন।
- ২২ অক্টোবর, ২০২৬ ১০:৫৫
রাজধানীতে বেআইনি অস্ত্র পাচারচক্রের হদিশ। দিল্লি পুলিশ টাস্কফোর্সের হাতে বমাল ধরা পড়ল ৫ অস্ত্র চোরাকারবারি। তাদের থেকে উদ্ধার হয়েছে চারটি পিস্তল, তিনটি দেশীয় পিস্তল, একটি পয়েন্ট ৩২ বোরের রিভলভার, ৫৪টি তাজা কার্তুজ এবং একটি ছুরি। এছাড়াও তিনটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
