চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আজিম উদ্দিন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর-ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের হাসানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ছত্রাজিতপুর-ফুলতলা এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন।
বিজ্ঞাপন
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে আটক করেছে এলাকাবাসী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
