প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। বদর সমঝোতা স্মারক বা বদর চুক্তি নামে পরিচিত এ উদ্যোগের কথা বুধবার (২১ অক্টোবর) জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, কাতারের রাজধানী দোহায় চার দেশের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর লক্ষ্য প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা ও উন্নয়নের সম্পর্ক আরও গভীর করা।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, চুক্তির মাধ্যমে সামরিক উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রযুক্তিতে প্রশিক্ষণ এবং গবেষণা ও উন্নয়নে সহযোগিতা করা হবে।
মন্ত্রণালয় আরও জানায়, চার দেশ নিজ নিজ সামরিক সক্ষমতা কাজে লাগিয়ে একে অপরকে সহায়তা করবে।
