প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পিএম
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় ট্রাকসহ মোঃ জসীম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে শরীয়তপুর জেলার সখীপুর থানার বালারহাট এলাকার মৃত রশিদ ব্যাপারীর ছেলে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্দ্যায় গোপন সংবাদের র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরে চেক পোস্ট বসিয়ে একটি ট্রাক আটকিয়ে তল্লাশী চালিয়ে ট্রাকের বডিতে রাখা তিনটি লাল রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান আটককৃত ব্যক্তিকে শুক্রবার সকালে হবিগঞ্জ কোটে প্রেরন করা হয়েছে।
