মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে রাতুল নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাতুল ওই গ্রামের মঞ্জুরুল ইসলাম সোহাগ মিয়ার ছেলে। জানা যায়, বাড়ির আঙ্গিনায় খেলা করা অবস্থায় শিশু রাতুল সবার অগোচরে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।