বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-টেক’ বিভাগে আবারও স্বীকৃতি পেল গোল্ড কিনেন। একই আয়োজনে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এই আয়োজনে স্বীকৃতি পেল গোল্ড কিনেন।
চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-টেক’ বিভাগে বিজয়ী হয়েছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড। গোল্ড কিনেনের তিন প্রতিষ্ঠাতা কামরান সাঞ্জয় রহমান, সিইও ও সহপ্রতিষ্ঠাতা রাফাতুল বারী লাবিব, সিসিও ও সহপ্রতিষ্ঠাতা এবং আতেফ হাসান ঈসা, সিএফও ও সহপ্রতিষ্ঠাতা পুরস্কারগুলো গ্রহণ করেন।
এ নিয়ে টানা দ্বিতীয় বছর বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেল গোল্ড কিনেন। এর আগে ২০২৫ সালে তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘ফিনটেক স্টার্ট-আপ অব দ্য ইয়ার’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। এবারের স্বীকৃতি সারা বাংলাদেশে আরও বেশি মানুষের কাছে গোল্ড সঞ্চয়ের সুযোগ পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহারে গোল্ড কিনেনের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি।
গোল্ড কিনেন একটি প্রযুক্তিনির্ভর গোল্ড সঞ্চয় প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহক মাত্র ৫০০ টাকা থেকে দৈনন্দিন নির্ধারিত বাজারদরে ২২ ক্যারেট হলমার্কযুক্ত ও সার্টিফায়েড গোল্ড ধাপে ধাপে ক্রয় ও সঞ্চয় করতে পারেন। গ্রাহক তার সঞ্চিত গোল্ড শূন্য দশমিক ৫ গ্রাম থেকে ১০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের গোল্ড বার ও কয়েন আকারে উত্তোলন করতে পারেন। গোল্ড সঞ্চয়ের প্রাথমিক আর্থিক বাধা কমিয়ে আনার মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্রাহকদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে সঞ্চয় গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে। অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে দেশব্যাপী গোল্ড সঞ্চয় প্রচারণা চলার মধ্যেই ফিনটেক অ্যাওয়ার্ডসে এ স্বীকৃতি অর্জন গোল্ড সঞ্চয়কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রচেষ্টাকে বিশেষভাবে তুলে ধরে। এই প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গোল্ড সঞ্চয় নিয়ে আগ্রহ তৈরি এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে গোল্ড কিনেন। বিজ্ঞপ্তি।
