গতকাল বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। এটি দেখতে নদীর দুই পাড়ে কয়েক হাজার লোকের সমাগম ঘটে।
শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শতবছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। এটি দেখতে নদীর দুই পাড়ে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। শতবছরেরও বেশি সময় ধরে চলে আসা এ বাইচ প্রতি বছর বিজয়া দশমীর দিনে কোনো ব্যক্তি বা সংগঠনের আয়োজন ছাড়াই অনুষ্ঠিত হয়। এবার বাইচে অংশ নেয় ১৪টি বাচারী নৌকা। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেন, ‘নদী-খাল-বিল বেষ্টিত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শতবছর ধরে বিশ্বকর্মা, দুর্গা ও লক্ষ্মী পূজায় বাইচ অনুষ্ঠিত হয়। এ বাইচ কাউকে আয়োজন করতে হয় না, বাইচে কাউকে পুরস্কারও দেয়া হয় না। আগামীতে এটি যাতে টিকে থাকে, সে বিষয়ে আমি সব ব্যবস্থা গ্রহণ করব।’
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
