স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করেছে পুলিশ। অভিযানে ১৫টি মোবাইল ফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেট কারসহ বিভিন্ন আলামত ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৫২, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৬২, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১২৩, গুলশানে ৪০ এবং উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেট কার, একটি সেলাই রেঞ্জ, নগদ ৩ হাজার ৩০৫ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
