আলো থাকবে, আয়োজনও থাকবে, কিন্তু থাকবে না শব্দবাজি, ডিজে, ড্রোন, লেজ়ার আলোর ব্যবহার— উৎসব সম্মুখে দাঁড়িয়ে এমন নিষেধাজ্ঞা কেমন যেন অলীক শোনায়, বিশেষত যেখানে বিগত বেশ কয়েক বছরের অভিজ্ঞতা বলে, উৎসব কলকাতায় তো বটেই, পশ্চিমবঙ্গের অন্যত্রও যথেচ্ছাচারের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। সেই প্রবণতার বিপরীতে হেঁটে সম্প্রতি বিধাননগর কমিশনারেট এলাকার পুজো উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকে এক সদর্থক বার্তা দিলেন বিধাননগর পুলিশ কর্তারা। বিধাননগর কমিশনারেটের অধীন সল্ট লেক, নিউ টাউন, রাজারহাট, বাগুইআটি, লেক টাউন, বিমানবন্দর থানার আওতায় থাকা সহস্রাধিক পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই উদ্দেশ্যেই এই প্রশাসনিক মতবিনিময় বৈঠকের আয়োজন। শহরে শব্দতাণ্ডব রুখতে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে বনগাঁর পুলিশ-প্রশাসনও। বৈঠকে পুলিশ জানিয়েছে, কোনও ভাবেই ৬০ ডেসিবেলের বেশি শব্দে মাইক বা বক্স বাজানো যাবে না। রাত দশটার পরে মাইক বাজানো সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ডিজে বা অত্যন্ত জোরে শব্দ হয় এমন কোনও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
