
হস্তিশাবক এবং তার মাকে উদ্ধারের সময়ছবি: eisamay.com
Published on
:
1 min read
সেনা ছাউনিতে জল খেতে নেমে বিপাকে হাতির দল। ওই ছাউনিতে থাকা জলাধারে পড়ে যায় একটি হস্তিশাবক। সেই শাবককে বাঁচাতে জলে ঝাঁপায় তার মা-ও। উঠতে না পেরে হাবুডুবু খেতে থাকে মা এবং হস্তিশাবক। শেষ পর্যন্ত আর্থমুভার এবং নাইলনের মজবুত জালের সাহায্য নিয়ে ওই হস্তিশাবক এবং তার মাকে উদ্ধার করে সেনা এবং বন দপ্তরের কর্মীরা। জল থেকে উঠে আসার পরেই জঙ্গলে থাকা দলের অন্য হাতির সঙ্গে মিশে যায় তারা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে শিলিগুড়ির অদূরে বেঙডুবি জঙ্গল এলাকায়।
বিস্তারিত আসছে...
