সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন আগামী দুইদিনের জন্য বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যারসহ ডেটাবেজ হালনাগাদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
সোনালী ব্যাংকের লেনদেন ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। অপরদিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। এসময়ে ব্যাংক দুটির গ্রাহকেরা কোনো লেনদেন করতে পারবেন না। এই নির্দিষ্ট সময়ে গ্রাহকদের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে বলে দুটি ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।
সংশ্লিষ্ট সংবাদ: অর্থনীতি
২৪ সেপ্টেম্বর ২০২৬
২৮ আগস্ট ২০২৬
০৫ আগস্ট ২০২৬
